মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত দুইজনই কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা।
কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর দৌলতপুরের সীমান্তবর্তী এলাকা ধর্মদহ থেকে একটি পিকআপ কচির মোড়ের দিকে যাওয়ার সময় তল্লাশি চালায় দৌলতপুর থানা পুলিশ। এ সময় পিকআপ থেকে ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে গাড়ির চালক রাসেল এবং চালকের সহকারী রুবেলকে আটক করা হয়।
পরে রাসেল এবং রুবেলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।