ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ২২ মে ২০২৩
মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার
গ্রেফতার শেখ আবুল হাসেম। ছবি: ডেইলি বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত পলাতক আসামি শেখ আবুল হাসেমকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। আবুল হাসেম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মো. আরিফ হোসেন।

র‌্যাব কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধাপরাধী শেখ আবুল হাসেম ও তার সহযোগী রাজাকারদের নিয়ে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ইতুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের হত্যা ও নির্যাতনসহ তাদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, মা-বোনসহ একাধিক নারীকে ধর্ষণ করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২১ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা আদালতে একটি মামলা দায়ের করা হয়।

Advertisement

তিনি আরো জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় কয়েকজন যুদ্ধাপরাধী ঈশ্বরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছেন। আজ ভোরে ঐ এলাকায় অভিযান চালিয়ে আবুল হাশেমকে গ্রেফতার করা হয়। তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!