সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ।
এ সময় ভান্ডারিয়ার বেড়িবাঁধ প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৩ জনের মধ্যে এক কোটি ২৬ লাখ ৬০ হাজার ৯৬৮ টাকার চেক বিতরণ করা হয়।
.png)