ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝোপের ভেতরে পড়েছিল ছোট্ট মোনায়েম, চোখ-নাক দিয়ে ঝরছিল রক্ত 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ২২ মে ২০২৩
ঝোপের ভেতরে পড়েছিল ছোট্ট মোনায়েম, চোখ-নাক দিয়ে ঝরছিল রক্ত 
ফাইল ফটো

ঝালকাঠির নলছিটিতে ঝোপের ভেতর থেকে মোনায়েম হাওলাদার নামে ২০ মাসর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার রাত ৮টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত শিশু মোনায়েম ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর এলাকার অটোচালক মোস্তফা হাওলাদারের ছেলে।

নিহত শিশুর বাবা মোস্তফা হাওলাদার অভিযোগ করে বলেন, নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুর কিছু দিন আগে মারা যান। আমার শ্বশুরের কোনো ছেলে না থাকায় আমার স্ত্রী শ্বশুরবাড়িতে থাকেন। আমার চাচি শাশুড়ি একই বাড়ির আলী আকব মৃধার স্ত্রী মুন্নি বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছুদিন আগেও তিনি বিভিন্ন রকম হুমকি দিয়েছেন। রোববার বিকেলে আমার ছেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে ঝোপের ভেতর থেকে মৃত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করি। এ সময় চোখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল আমার ছেলের। আমার ছেলেকে হত্যা করে ওখানে ফেলে রাখা হয়েছে। আমি এর বিচার চাই।

Advertisement

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, শিশুটিকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!