নিহত রাবেয়া খাতুন (৬৫) পল্লিমারী একতা গ্রামের মৃত আনেছ আলীর স্ত্রী এবং নিহত নূর হাসান (৫) হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আলমগীরের ছেলে।
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, পল্লিমারী একতা গ্রামে বৃদ্ধ রাবেয়া খাতুন পুলিশের উপহার দেওয়া বাড়িতে একাই বসবাস করতেন। প্রায় তিনি অসুস্থ হতেন। শনিবার অসুস্থ শরীর নিয়ে রাতে কোনো এক সময় বাড়ির পাশে পুকুরে যান। গভীরতা বেশি হওয়ায় তিনি পুকুরের পানিতে ডুবে যান। রোববার সকালে স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পান। পরে স্বজনরা রাবেয়া খাতুনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
.png)
অপরদিকে, একই দিন বিকেলে বাহাগালি গ্রামে নানা নূর মোহাম্মদের বাড়িতে মায়ের কাছে আসে শিশু নূর হাসান। রোববার সকালে নূর হাসান পরিবারের অজান্তে বাড়ির পাশে পানিভর্তি গর্তে পড়ে গিয়ে ডুবে যান। পরিবারের লোকজন গর্তে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিহত দুই পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।