ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আম-কাঁঠালের সঙ্গে গাঁজা পাচার, ধরা খেলেন শফিউল

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৪৯, ২১ মে ২০২৩
আম-কাঁঠালের সঙ্গে গাঁজা পাচার, ধরা খেলেন শফিউল
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ শফিউল আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা শান্তি কাউন্টার থেকে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত শফিউল কড়াইল্যাছড়ি এলাকার নুরু সর্দার পাড়ার শাহাআলমের ছেলে। তিনি পেশায় চা দোকানদার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আম ও কাঁঠালের বস্তায় করে পাচার হচ্ছে মাদক। এমন খবর পেয়ে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়ার নির্দেশনায় এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মাটিরাঙ্গা শান্তি কাউন্টার থেকে আম, কলা ও কাঁঠালের বস্তা থেকে প্রায় তিন কেজি গাঁজাসহ শফিউল আলমকে আটক করা হয়। 

Advertisement

মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!