ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে শ্রীঘরে অসিত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ২১ মে ২০২৩
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে শ্রীঘরে অসিত
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলায় ১৮টি গাঁজা গাছসহ অসিত বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার রাতে সাতক্ষীরার তালায় উপজেলার ঘোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম বলেন, বাড়ির আঙিনায় গাঁজার গাছগুলো লাগিয়ে পরিচর্যা করতেন অসিত। শনিবার রাতে অভিযান চালিয়ে ১৮টি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!