ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেঁয়াজের বস্তা সরাতেই নিথর হলেন ফারুক

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ২০ মে ২০২৩
পেঁয়াজের বস্তা সরাতেই নিথর হলেন ফারুক
ফাইল ফটো

লালমনিরহাটের পাটগ্রামে আড়তে পেঁয়াজের বস্তা সরাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ স্টেশনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ফারুক ওই এলাকার মনর উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে পাটগ্রাম বাজারের মোতালেবের আড়তে পেঁয়াজের বস্তা সরাতেই টিনের বেড়ায় স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক। এতে গুরুতর আহত হন ফারুক। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!