শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কবরস্থান বাজার এলাকায় এ ঘটনা ঘট। নিহত তুলসী রানী উপজেলার জোংরা ইউনিয়নের ডাঙ্গাপাড়ার সুবলচন্দ্রের স্ত্রী।
জানা গেছে, বুড়িমারী থেকে লালমনিরহাটগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তুলসী রানীর মৃত্যু হয়। স্থানীয়রা দেখে পুলিশে খবর দেন।
.png)
নিহতের ছেলে শংকর রায় বলেন, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন আমার মা। শুক্রবার বিকেল থেকেই মাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। শনিবার সকালে সংবাদ পেয়ে রেললাইনের ওপর মায়ের মরদেহ শনাক্ত করেছি।
বুড়িমারী রেলওয়ে স্টেশনের মাস্টার নুর আলম জানান, সকালে পাটগ্রামের কবরস্থান বাজার এলাকায় এক নারীর ত্রি-খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।