ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতে আগুনে একে একে পুড়লো ১১ ঝুট গুদাম

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ২০ মে ২০২৩
মধ্যরাতে আগুনে একে একে পুড়লো  ১১ ঝুট গুদাম
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় আগুন লেগে ১১টি ঝুট গুদাম পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে দেওয়ালিয়াবাড়ি এলাকায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সংলগ্ন ঝুট গুদামে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন বোরহান ও মামুনসহ নয়জনের মালিকানাধীন ১১টি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে কাশিমপুর ডিবিএল, সরাবো ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে ঝুট মালামাল ও ১১টি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানতে কাজ করা হচ্ছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!