ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্লাস্টিকের পাইপের ভেতরে করে গাঁজা পাচার! 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ১৯ মে ২০২৩
প্লাস্টিকের পাইপের ভেতরে করে গাঁজা পাচার! 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্লাস্টিকের পাইপের ভেতরে করে গাঁজা পাচারের সময় একজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার দুপুর ১২ টার দিকে কসবা পৌর এলাকার টি-আলী বাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক মো. রাসেল মিয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউপির কান্দারপাড় এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকার টি-আলী বাড়ি মোড়ের দক্ষিণ পাশে নয়নপুর-কসবা আঞ্চলিক সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গ থাকা ৩৫ ফুট পানির প্লাস্টিকের পাইপ তল্লাসী করে পাইপের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!