স্থানীয় ধারণা করছেন কঙ্কাল চুরি করে কবরগুলো আবার মাটি দিয়ে রাখা হয়েছে। কিন্তু গত দু’দিনের বৃষ্টিতে কিছু মাটি সরে গিয়ে কবরের উপরে দেওয়া বাঁশগুলো ভেতরে পড়ে আছে।
গাছা বাজার এলাকার স্থায়ীবাসিন্দা মামুনুর রশিদ জানান, বিকেল একটি মৃতদেহ জানাজা শেষে দাফনের জন্য ওই কবরস্থানে নিয়ে গেলে বিষয়টি সকলের নজড়ে আসে। কবরের মাটি সরানো দেখে সন্দেহ হয়। পরে পুরো কবরস্থান ঘুরে দেখা যায় প্রায় ১৫—২০টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে কঙ্কলগুলো চুরি করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
.png)
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ মো: ইব্রাহিম হোসেন জানান, এলাকাবাসী কেউ কঙ্কাল চুরির বিষয়টি পুলিশকে অবহিত করেনি। আপনার কাছ থেকে প্রথম শুনলাম। এখন নির্বাচনের জন্য ব্যস্ত আছি। যদি কেউ জানায় তাহলে আমরা ভেরিফাই করে দেখবো।