বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই ইউনিয়নের ৫ কিলোমিটার অবৈধ পাইপ, রাইজার ও রেগুলেটর উদ্ধার করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার আরনিকা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
.png)
এ সময় তিতাস গ্যাসের সোনারগাঁ জোনাল অফিসের ডিজিএম সুরুজ আলম, ম্যানেজার আতিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ, রিয়াজ মহিউদ্দিন, সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।
সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বাসা বাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন তারা। ফলে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।