ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে আগুনে পুড়লো ১০ ঘর  

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১৮ মে ২০২৩
নোয়াখালীতে আগুনে পুড়লো ১০ ঘর  
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে পৃথক অগ্নিকাণ্ডে ১০টি ঘর ও পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে এতে কোরনা হতাহতের ঘটনা ঘটেনি।  

বুধবার রাতে জেলার সুবর্ণচর উপজেলার ৭ নম্বর পুর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ও হাতিয়ার হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।    

জানা গেছে, বুধবার রাত ১টার দিকে জেলার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজারের জিয়াউর রহমানের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে পাঁচটি দোকান পুড়ে যায়।

Advertisement

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো.নুরুন নবী জানান, সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। দুটি অগ্নিকাণ্ডে মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!