ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীকে বাইক স্টার্ট দিতে বলে ঘরে ঢুকে স্ত্রীকে ধর্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২, ১৭ মে ২০২৩
স্বামীকে বাইক স্টার্ট দিতে বলে ঘরে ঢুকে স্ত্রীকে ধর্ষণ
ফাইল ফটো

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় স্বামীকে কাজে ব্যস্ত রেখে ঘরে ঢুকে নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাকিব মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার এ ঘটনায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সাকিব ও তার সহযোগী দুইজনের বিরুদ্ধে মামলা করেন ওই নববধূ। 

আসামিরা হলেন- বাসাইল দক্ষিণপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে সাকিব মিয়া, বাসাইল দক্ষিণপাড়া গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে সাইদুল মিয়া ও একই গ্রামের জুয়েল মিয়ার ছেলে মো. শাহেদ।

Advertisement

জানা যায়, গত রোববার রাতের ঘুমিয়ে পড়েন ওই গৃহবধূ ও তার স্বামী। রাত সাড়ে ১২টার দিকে সাকিব ও তার দুই বন্ধু ওই গৃহবধূর স্বামীকে ডেকে নেন। এ সময় সাকিব জানান তার এক আত্মীয় অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। এজন্য ওই গৃহবধূর স্বামীর মোটরসাইকেলটি চেয়ে নেন সাকিব। সরল বিশ্বাসে ওই গৃহবধূর স্বামী ঘর থেকে মোটরসাইকেলটি বের করে দেন। 

পরে কিছুদূর যাওয়ার পর মোটরসাইকেলটি স্টার্ট করে দিতে আবারো তার স্বামীকে ডাকতে থাকেন তারা। এ সময় তার স্বামী মোটরসাইকেলটি স্টার্ট দিতে গেলে কৌশলে ঘরে ঢুকে ওড়না দিয়ে মুখ বেঁধে ওই গৃহবধূকে ধর্ষণ করেন সাকিব। ধস্তাধস্তির একপর্যায়ে মুখের বাঁধন খুলে গেলে গৃহবধূ চিৎকার শুরু করেন। এ সময় তার স্বামী ও আশপাশের লোকজন এসে সাকিবকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে তার অন্য সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে সাকিবকে ছিনিয়ে নিয়ে চলে যান। 

স্থানীয়রা জানান, তিন মাস আগে বিয়ে হয়েছে তার। এই সময়ে এমনকাণ্ড ঘটিয়েছে বখাটে সাকিব। 

বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় কেউ মামলা করতে থানায় আসেনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!