ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
মেনে নেয়নি প্রেমের সম্পর্ক 

একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন প্রেমিক-প্রেমিকা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩১, ১৭ মে ২০২৩
একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন প্রেমিক-প্রেমিকা
ফাইল ফটো

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক-প্রেমিকা। বুধবার সকালে উপজেলার কাশিল ইউনিয়নের রেললাইনের জোড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন মধ্যপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে হাবিল মিয়া ও একই উপজেলার হুগড়া ইউনিয়নের ময়শানন্দনাল গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে রিতা আক্তার। 

জানা যায়, আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে শ্রমিকের কাজ করতেন হাবিল ও রিতা। সেই সুবাদে তাদের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। পারিবারিকভাবে তাদের প্রেমের সম্পর্কটি মেনে না নেয়ায় মঙ্গলবার সন্ধ্যায় কর্মস্থল থেকে পালিয়ে যান তারা। তাদের প্রেমের সম্পর্কটি মেনে না নেয়ায় অভিমান করে তারা বাসাইল জোড়বাড়ী এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দেন তারা। সকালে তাদের লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। 

Advertisement

জোড়বাড়ী লেভেল ক্রসিংয়ে গেট কিপার সুলতান মাহমুদ বলেন, ভোর ৪টার দিকে নিলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ এসে লাশ দুটি নিয়ে যায়।  

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এএসআই ফজলুল হক জানান, প্রেমঘটিত কারণে তারা আত্মহত্যা করেছেন। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!