ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক প্রেমিকার দুই প্রেমিক, টিকটকে ভিডিও নিয়ে কুপিয়ে জখম

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৬, ১৭ মে ২০২৩
এক প্রেমিকার দুই প্রেমিক, টিকটকে ভিডিও নিয়ে কুপিয়ে জখম
ফাইল ফটো

স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শরীফের। কিন্তু শরীফ প্রবাসে চলে যাওয়ায় শাকিলের সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান ওই ছাত্রী। প্রেমিকার টিকটিক আইডির পাসওয়ার্ড জানতেন শাকিল। প্রেমিকার টিকটিক আইডি থেকে বিভিন্ন ধরনের আপত্তিকর ভিডিও আপলোড দিতেন শাকিল। এ নিয়ে প্রেমিক শাকিল ও প্রবাসফেরত শরীফের মধ্যে দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে শরীফকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন প্রেমিক শাকিল।

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনপুর গ্রামে। আহত শরীফ উপজেলার চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছে বলে জানান তার বাবা মফিজ উদ্দিন। অভিযুক্ত শাকিল মিয়া একই উপজেলার চন্দন বাড়ি ইউনিয়নের আতিকুল ইসলামের ছেলে।

জানা যায়, শরীফের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই স্কুলছাত্রীর। কিছুদিন আগে শরীফ প্রবাসে চলে যাওয়ার পরশাকিলের সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান ওই ছাত্রী। প্রেমিক শাকিল তার প্রেমিকার টিকটিক আইডির পাসওয়ার্ড জানতেন। পরে প্রেমিকার টিকটিক আইডি থেকে বিভিন্ন ধরনের আপত্তিকর ভিডিও আপলোড দিতেন।

Advertisement

এ নিয়ে প্রেমিক শাকিল ও প্রবাসফেরত শরীফের মধ্যে দ্বন্দ্ব বাধে। মঙ্গলবার বিকেলে শাকিলকে ওই ছাত্রীর টিকটক আইডি ও পাসওয়ার্ড দিতে বলেন শরীফ। শাকিল আইডি ওপাসওয়ার্ড দিতে অস্বীকার করেন। একপর্যায়ে  শরীফকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন শাকিল। পরে স্থানীয়রা শরীফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থায় অবনতি হরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শরীফের বাবা মফিজ উদ্দীন বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে শাকিল। আমি ছেলেকে নিয়ে হাসপাতালে আছি। সে এখন লাইফ সাপোর্টে রয়েছে। ছেলের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় কোনো আইনি ব্যবস্থা নিতে পারছি না। ছেলের চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আইনের আশ্রয় নেবো।

মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে  আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!