ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৯, ১৭ মে ২০২৩
১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু 
ছবি: ডেইলি বাংলাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে। বুধবার সকাল সোয়া ৬টা থেকে এ লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার  সন্ধ্যা সোয়া ৬টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হচ্ছিল। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে এদিন সন্ধ্যা সোয়া ৬টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। 

পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার সকাল সোয়া ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

Advertisement

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। এই রুটে ১৫টি ফেরি চলাচল করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!