ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, চাচা পলাতক

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ১৫ মে ২০২৩
৭ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, চাচা পলাতক
আদিতমারী থানা। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৭ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি চাচা জহুরুল ইসলাম ওরফে হলদি জহুরুলের বিরুদ্ধে ।

সোমবার রাত ৮টার দিকে লালমনিরহাট সদর হাসপাতাল থেকে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এর আগে রোববার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের কল করে নির্যাতিত শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে আদিতমারী থানা পুলিশ।

পলাতক জহুরুল ইসলাম ওরফে হরদি জহুরুল উপজেলার পলাশী ইউপির টুরুর বাজার এলাকার মৃত আজগার আলীর ছেলে।

Advertisement

জানা যায়, মাত্র ৬ মাস আগে স্ত্রীর মৃত্যু হলে বাড়িতে একা থাকেন জহুরুল হক ওরফে হলদি জহুরুল। বিস্কুট চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মাঝে মধ্যে প্রতিবেশি সাত বছরের এক ভাতিজিকে ডেকে নিয়ে বাড়ি পরিষ্কার করান জহুরুল। রোববার বিস্কুট দেয়ার কথা বলে ওই ভাতিজিকে ডেকে নিয়ে ধর্ষণ করে জহুরুল। পরে শিশুটির আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যান জহুরুল।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশী সহায়তা দাবি করে। এমন খবরে আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক গিয়ে নির্যাতিত শিশুকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন, শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি এখনো শঙ্কামুক্ত নয়। পলাতক ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি নির্যাতিতা শিশুটির পরিবার।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!