সোমবার বিকেলে র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না স্বাক্ষরিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, রোববার রাতে বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে আল আমিনকে আটক করা হয়। আটককৃত মো. আল আমিন ওরফে শেখ মেহেদী বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না জানান, মেহেদী ফেসবুক মেসেঞ্জারে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। ঐ নারীদের বিশ্বাস অর্জনের জন্য খেলনা পিস্তল সম্বলিত ছবি ফেসবুকে পোস্টসহ মেসেঞ্জারে পাঠান। বিশ্বাস অর্জনের পরে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন তিনি। প্রতারণার স্বীকার এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্তিকদিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মো. আল আমিন ওরফে শেখ মেহেদীকে আটক করা হয়। তাকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
.png)