ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে সোনাদানা মোবাইল আংটি!

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ১৫ মে ২০২৩
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে সোনাদানা মোবাইল আংটি!
ছবি: সংগৃহীত

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব শেষে পটুয়াখালীর সমুদ্র সৈকতে ভেসে আসছে সোনাদানা, মোবাইল, চশমাসহ দামি জিনিসপত্র। মোখা যেন ধরা দিল কুয়াকাটা বাসির কাছে। মোখা যেতে না যেতেই তার প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকতে পাওয়া যাচ্ছে সোনা রূপার স্বর্ণালংকার, দামি মোবাইল, চশমাসহ নানা রকম ধাতবমুদ্রা। 

ঘূর্ণিঝড় মোখার বিদায়ের পর পটুয়াখালীর সমুদ্র সৈকত বালিয়াড়িতে হাজার হাজার টাকা মূল্যের এসব জিনিসপত্র পাচ্ছেন স্থানীয়রা। 

জানা যায়, দিনে দিনে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে। পর্যটকরা নিজেদের একটু রিফ্রেস রাখতে চলে যান সৈকতে। অনেকেই সৈকতে গোসল করতে গিয়ে এসব মূল্যবান জিনিস হারিয়ে ফেলেন। জোয়ারের সময় হারিয়ে ফেলা মূল্যবান জিনিসপত্র ভাটার সময় অনেকসময় ফিরে পাওয়া যায়। সেই মূল্যবান জিনিসগুলোই পাচ্ছেন স্থানীয়রা। 

Advertisement

স্থানীয়রা জানান, সমুদ্র সৈকত বালিয়াড়িতে পর্যটকদের হারিয়ে যাওয়া জিনিসগুলোই ভাটার সময় পড়ে থাকতে দেখে তারা কুঁড়িয়ে নিচ্ছেন। এতে পর্যটকদের কোনো অভিযোগ নেই।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুয়াকাটা
লিংক সফলভাবে কপি হয়েছে!