সোমবার লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর মোফাজ্জল হোসেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়েনি পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে। তারপরও নৌ-দুর্ঘটনার কথা চিন্তা করে এসব নৌপথে শনিবার ভোর ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় এই নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
.png)