রোববার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে রোববার (১৪ মে) রাত ১২টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। রোববার রাত ১২টার পর আমাদের কোনো ফ্লাইট নেই। সোমবার সকাল থেকে সচল হয়ে যাবে বিমানবন্দর। আমরা ফ্লাইট চালুর জন্য সব জায়গায় যোগাযোগ করছি।
.png)
এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। নানা আশঙ্কা থাকলেও এর তেমন প্রভাব পড়েনি চট্টগ্রামে। শুধু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং হালকা বাতাসেই সীমাবদ্ধ ছিল ঘূর্ণিঝড় মোখার প্রভাব।