ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝলমলে রোদের দেখা মিলেছে বরগুনার আকাশে

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ১৪ মে ২০২৩
ঝলমলে রোদের দেখা মিলেছে বরগুনার আকাশে
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় মোখার কারণে গত দুইদিন ধরে বরগুনায় জনজীবনে ছিল অস্বস্তি। আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে বেড়িবাঁধ এলাকায় মানুষের। তবে এখন কোনো বাতাস-বৃষ্টি নেই। নদ-নদীও শান্ত স্বাভাবিক, আকাশে রোদের ঝলকানি। সবমিলিয়ে জনমনে ফিরেছে স্বস্তি। 

রোববার দুপুরের থেকে ঝলমলে রোদের দেখা মিলেছে মেঘমুক্ত বরগুনার আকাশে। এতে স্বস্তি ফিরে পুনরায় কর্মব্যস্ত হয়ে পড়ছেন এখানকার মানুষ। তবে শনিবার থেকে জেলায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বরগুনা যুব রেডক্রিসেন্টের ভারপ্রাপ্ত যুব প্রধান সজীব হোসেন বলেন, গত দুইদিন ধরে ঘূর্ণিঝড় আতঙ্কে ছিল বরগুনার মানুষ। তবে এখন অনেকটাই আতঙ্ক কমেছে। সকালে অল্প বাতাস থাকলেও দুপুরের পর থেকে পুরো পরিস্থিতি উন্নতি হতে শুরু করে। এখন আকাশে রোদের ঝলকানিতে জনমনে স্বস্তি বইছে। তবুও মানুষকে নিরাপদে থাকতে বলছি।

Advertisement

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলায় ৬৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়। সাড়ে নয় হাজার স্বেচ্ছাসেবক সারা জেলায় কাজ করছেন। জেলা প্রশাসন ও রেডক্রিসেন্ট থেকে মাইকিং করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!