ঘূর্ণিঝড় 'মোখা' কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার সকালে অধিদফতরের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেন্টমার্টিনে জোয়ারের সঙ্গে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। এতে ভয়ে রয়েছে দ্বীপের প্রায় ১১ হাজার মানুষ।
টেকনাফ ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান জাননান, বাতাসের গতিবেগ বাড়তে থাকায় কয়েকটি স্থানে গাছ উপড়ে পড়ছে বিদ্যুৎ লাইনের ওপর। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এজন্য সমুদ্র উপকূল এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ আছে।
.png)
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হয়ে আছে সমুদ্র। এখন ভাটার টান থাকলেও দুই থেকে তিন ফুট উচ্চতায় কূলে আছড়ে পড়ছে ঢেউ। দুপুর ১২টার পর জোয়ার আসবে। ঘূর্ণিঝড় 'মোখা'ও তখন উপকূলের কাছাকাছি থাকবে। তাই সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে প্রশাসন।
তিনি আরো জানান, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এর মধ্যে দেড় লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছে।