ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে মোখার আঘাত শুরু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ১৪ মে ২০২৩
সেন্টমার্টিনে মোখার আঘাত শুরু
ছবি: সংগৃহীত

সেন্টমার্টিনে শুরু হয়েছে ঘূর্ণিঝড় মোখার আঘাত। সকাল সাড়ে ১০টায় সেন্টমার্টিনের বাতাসের গতিবেগ ছিল প্রতিঘণ্টায় ৬০ কিলোমিটার এবং সেটি সকাল ৯টায় ছিলো ঘণ্টায় ৪০ কিলেমিটার। এটা পর্যায়ক্রমে বাড়ছে। আরো বাড়বে।

এদিকে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দুপুর ১২টার দিকে মূল আঘাত শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।

রোববার বেলা ১১টার দিকে আবহাওয়ার সর্বশেষ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। 

Advertisement

আজিজুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টায় সেন্টমার্টিনের বাতাসের গতিবেগ ছিল প্রতিঘণ্টায় ৬০ কিলোমিটার এবং সেটি সকাল ৯টায় ছিলো ঘণ্টায় ৪০ কিলেমিটার। এটা পর্যায়ক্রমে বাড়ছে এবং আরো বাড়বে। দুপুর ১২টা থেকে ২টা থাকবে ঘূর্ণিঝড় মোখার পিক আওয়ার।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!