ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন যুবকের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭, ১৪ মে ২০২৩
ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন যুবকের
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়েছে।

রোববার সকালে ঢাকা-জামালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় রেললাইন পার হচ্ছিল ওই যুবক। এ সময় তিনি ময়মনসিংহগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে। এ সময় দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের পরনের জিন্স প্যান্ট ও কালো রংয়ের জামা ছিল। 

Advertisement

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এসআই মো. শহিদুল্লাহ হিরো জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!