বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। এজন্য উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হচ্ছে।
এ বিষয়ে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এমএ মোতালেব শরীফ জানান, উপকূলীয় এলাকাগুলোতে প্রতি বছরই ঘূর্ণিঝড় আঘাত হানে। এজন্য সাধারণ মানুষের নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ সময়টাতে বেশিরভাগ হোটেল-মোটেলগুলোকে খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। এবারও সেই প্রস্তুতি নেয়া হয়েছে। পরিস্থিতি খারাপ হলে সবাই হোটেলগুলোতে আশ্রয় নিতে পারবেন।
.png)
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুয়াকাটার হোটেলগুলো আশ্রয়কেন্দ্র ঘোষণা করায় তাদের ধন্যবাদ জানাই। কুয়াকাটায় যেসব পর্যটক রয়েছেন তাদের নিরাপত্তায় কাজ করা হচ্ছে। এছাড়া পর্যটক বা স্থানীয় কোনো মানুষ যেন সৈকতে না নামেন সেদিকেও নজর রাখা হচ্ছে।