ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় যেভাবে ছেলে থেকে মেয়ে হলো

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ১৩ মে ২০২৩
খুলনায় যেভাবে ছেলে থেকে মেয়ে হলো
ফাইল ছবি

খুলনায় লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে মেয়েতে পরিণত করা হয়েছে। বিরল এ সফল সার্জারিটি সম্পন্ন করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট ডা. নিরুপম মন্ডল। সফল অপারেশন করে নজির সৃষ্টি করলেন তিনি। সার্জারির পর রোগী ভালো আছেন বলে জানান চিকিৎসকরা।

শুক্রবার (১২ মে) এ অপারেশন করা হয়েছে ভিক্টোরিয়া নার্সিং হোমে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট ডা. নিরুপম মন্ডল বলেন, ১৭ বছরের একজন ছেলে। যাকে অপারেশন করে নারীতে রূপান্তর করা হয়েছে। তার দেহের ভেতরটা জিনগতভাবে পুরুষ। কিন্তু বাইরে নারী। একজন নারীর যেসব বৈশিষ্ট রয়েছে তা সবই রয়েছে তার।

Advertisement

সার্জারিতে কত সময় লেগেছে জানতে চাইলে তিনি বলেন, সাড়ে ৪ ঘণ্টা একটানা অপারেশন করা লেগেছে। প্রথমে আমরা তার পেনিস কেটে ফেলেছি। তাকে মাসিকের রাস্তা তৈরি করে দিয়েছি। পেটের মধ্যে যে দুটি টেস্টিস ছিল তা অপারেশন করে অপসারণ করেছি। আশা করি এখন একজন নারীর জীবন যাপন করতে পারবেন।

ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়া রোগীর অভিভাবকরা জানান, তিনি ছোট বেলা থেকেই মেয়েদের সঙ্গে মিশতেন। সবাই তাকে মেয়ে হিসেবে চেনেন। তারা সবাই চেয়েছে তিনি সমাজে মেয়ে হিসেবে পরিচিত হোক, সংসার করুক। তার ভবিষ্যতের কথা চিন্তা করে পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, ডেনমার্কে বিশ্বে প্রথম সফলভাবে লিঙ্গ পরিবর্তনের সার্জারিটি হয় ১৯৫২ সালে। জর্জ জোর্গেনসন নামের সাবেক এক মার্কিন সৈন্যে লিঙ্গ পরিবর্তন করে পরিণত হন হলিউডের তৎকালীন সময়ে পরিচিত মুখ ক্রিস্টিন জোর্গেনসনে। তবে সামাজিক প্রতিরক্ষা ও ব্যক্তিগত আকাঙ্খার জের ধরেই লিঙ্গ পরিবর্তন করার দাবিকে মানতে নারাজ বিজ্ঞানীরা। তারা বলছেন, সামাজিকভাবে প্রভাবিত ফ্যাক্টরগুলোর চেয়ে মানুষের জন্মের আগে জিন ও হরমোন দ্বারা সৃষ্ট জৈব রাসায়নিক সিগন্যাল লিঙ্গ পরিবর্তন আকাঙ্খার উপর বেশি প্রভাব ফেলে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!