জানা গেছে, জেলে জাহাঙ্গীর হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। ওই সময় অন্যান্য মাছের সঙ্গে ২ কেজি ৫৮০ গ্রাম ওজনের ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে এলে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ২৮৮ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মাছটি জেলেদের কাছ থেকে ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ২৮৮ টাকায় কিনেছি। এরপর মোবাইলে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।
.png)
তিনি আরো বলেন, মাছটি পেয়ে খুবই ভালো লাগছে। এছাড়া মাছটি বিক্রি করে আমারও কিছু টাকা লাভ হয়েছে বলে জানান তিনি।