ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার-চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ ঘোষণা 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ১৩ মে ২০২৩
কক্সবাজার-চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ ঘোষণা 
ফাইল ফটো

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার আগাম প্রস্তুতি হিসেবে কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিমানের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে দুদিন। 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ ও কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন। 

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, আবহাওয়া অধিদফতরের ১০ নম্বর মহাবিপদ সংকেতের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ৬টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট উঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন বলেন, শনিবার ও  রোববার  পর্যন্ত দুই দিন সব ধরনের ফ্লাইট বন্ধ। কার্গো ফ্লাইটগুলো ঢাকা পাঠিয়ে দিয়েছি। প্রজেক্টের সকল কর্মচারীকে সরিয়ে নেয়া হয়েছে। তারা নিরাপদে অবস্থান গ্রহণ করবে। 

তিনি আরো বলেন, চলমান প্রজেক্টের বিভিন্ন প্রকারের সরঞ্জাম সুরক্ষিত ও সব লোকজনকে এলার্ট করা হয়েছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যক্রম চলবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!