মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মোংলা থেকে ঘূর্ণিঝড় মোখা ৯৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।
এছাড়া চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১০০৫, কক্সবাজার থেকে ৯৩৫ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে মোখা। বঙ্গোপসাগরে যেসব মাছ ধরার নৌকা ও ট্রলার রয়েছে সেসব নৌ-যানের মাঝিদের নিরাপদে দ্রুত চলে আসার জন্য আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে বলেও জানান তিনি।
.png)
এদিকে, ৪ নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত জারির পর মোংলা বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব এলার্ট নম্বর -২ জারি করেছে জানিয়ে হারবার মাস্টার কমান্ডার শাহিন মজিদ জানান, এখনই তারা জরুরি বৈঠক করবেন। তবে বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজে পণ্য ওঠা-নামার কাজ এখনই বন্ধ হচ্ছে না। সতর্ক সংকেত আরো বাড়ানো হলে তখন বন্ধ করা হবে।