র্যালি শেষে সদর হাসপাতাল হলরুমে অতিথি ও নার্সবৃন্দ কেক কাটেন। পরে আলোচনা সভায় সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার মাধুরী বালা দাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নড়াইল সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আসাদ-উজ-জামান মুন্সী। এ সময় আরো বক্তব্য রাখেন- সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকশী, নড়াইল নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা খাতুন, সাবেক নার্সিং সুপার ভাইজার ননী বালা বিশ্বাস।
আলোচনা সভা শেষে হাসপাতালে কর্মরত নার্সরা বিশেষ অনুষ্ঠান আয়োজন করেন। এতে সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
.png)