ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভ্যানে ট্রাকের ধাক্কা, নারীসহ নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৩, ১২ মে ২০২৩
ভ্যানে ট্রাকের ধাক্কা, নারীসহ নিহত ২
দুর্ঘটনাকবলিত গাড়ি

ঝিনাইদহ সদর উপজেলায় ভ্যানে সারবোঝাই ট্রাকের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বাজার গোপালপুর-কালীগঞ্জ সড়কের আটলিয়া তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার হাজীডাঙ্গা গ্রামের আত্তাব আলীর ছেলে ভ্যানচালক সাদেকুল ইসলাম ও চান্দুয়ালী গ্রামের রুবেল হোসেনের স্ত্রী পিংকি খাতুন। 

জানা যায়, বিকেলে যাত্রী নিয়ে আটলিয়া বাজার থেকে চান্দুয়ালী বাজারের দিকে যাচ্ছিল ভ্যানটি। পথে আটলিয়া তিন রাস্তার মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পিংকি খাতুন। এ সময় গুরুতর আহত হন ভ্যানচালক সাদেকুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। 

Advertisement

বাজার গোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম রায় বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে পালিয়েছেন চালক ও হেলপার।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!