ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লাউ গাছের আড়ালে গাঁজার চাষ করতেন তোতা মিয়া

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ১১ মে ২০২৩
লাউ গাছের আড়ালে গাঁজার চাষ করতেন তোতা মিয়া
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় লাউ গাছের আড়ালে গাঁজা চাষ করে গ্রেফতার হয়েছেন তোতা মিয়া নামে এক ব্যক্তি।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার চাষ করা ২৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার তোতা মিয়া একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন।

তিনি বলেন, বসতভিটার আঙিনায় লাউ গাছের আড়ালে গাঁজার চাষ করতেন তোতা মিয়া। পরে গাঁজা বিক্রি করতেন বিভিন্ন মাদক কারবারীদের কাছে। গোপন সংবাদের ভিত্তিতে তার গাঁজা চাষের তথ্য পেয়ে অভিযান চালিয়ে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় তোতা মিয়াকে আটক করে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তোতা মিয়ার সঙ্গে জড়িত অন্য মাদক কারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে বলেও জানান ওসি কামাল হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!