ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার লাশ দাফন শেষে এসএসসি পরীক্ষা দিলো সিয়াম 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ১১ মে ২০২৩
বাবার লাশ দাফন শেষে এসএসসি পরীক্ষা দিলো সিয়াম 
বাবার লাশ দাফন শেষে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সিয়াম। ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাবার লাশ দাফন শেষে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সিয়াম নামের এক শিক্ষার্থী। 

বৃহস্পতিবার সকালে উপজেলার পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা দেওয়ার সময় সিয়াম বার বার চোখের পানি মুছছিল।

স্থানীয় ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনায়েম হোসেন জানান, সিয়ামের বাবা উপজেলার ধুবইল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম।
বুধবার রাত ১২টার দিকে শিক্ষার্থী সিয়ামের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। সিয়াম ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। বৃহস্পতিবার সকালে ধুবইল কবরস্থানে বাবাকে দাফন শেষে পরীক্ষায় অংশ নেয় সিয়াম।

Advertisement

এ বিষয়ে পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ফিরোজ আলী বলেন, ‘সিয়াম যথাসময় পরীক্ষা কেন্দ্রে আসে। এরপর তার বাবার মৃত্যুর সংবাদ আমাদের জানানো হয়। সিয়াম প্রথমদিকে কান্নায় ভেঙে পড়ে। পরে স্বাভাবিকভাবে সে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা দেওয়ার সময় বার বার চোখের পানি মুছে সিয়াম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, আমি সিয়ামের বিষয়টা শুনেছি। ঘটনাটি অনেক কষ্টের। খুবই দুঃখজনক। এরপরও ছেলেটি ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। প্রথম দিকে কান্নাকাটি করলেও পরে স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!