ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৮

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ১১ মে ২০২৩
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৮
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর সদর ও মুজিবনগর থানায় গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে নিয়মিত ও আদালতের পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত দুটি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে এসব আসামি গ্রেফতার হয়।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে।

Advertisement

তারা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মুজিবনগর থানা পুলিশ নিয়মিত মামলায় ২ ও আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলার ১ জন, সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ২ জন, আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলায় ১ ও জিআর মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!