বুধবার বিকেলে উপজেলার শাহবাজপুর ইউপি পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন সরাইল ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীন। সাজাপ্রাপ্ত ইফরাত মাহফুজ ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া এলাকার মো. মাহফুজুর রহমানের ছেলে।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, বিকেলে উপজেলার শাহবাজপুর ইউপি পরিষদের সামনে কয়েকজন যুবক মাদক সেবন করছে। এমন খবরে অভিযান চালিয়ে মাদক সেবককারী মাহফুজকে আটক করা হয়। পরে সরাইল ইউএনও ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাহফুজকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
.png)