ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় ‘মোখা’: পায়রা বন্দরে ২ নম্বর সংকেত

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৮, ১১ মে ২০২৩
ঘূর্ণিঝড় ‘মোখা’: পায়রা বন্দরে ২ নম্বর সংকেত
ফাইল ফটো

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্মচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।  

ঘূর্ণিঝড় মোখা বৃহস্পতিবার সকালে পায়রা সমুদ্র বন্দর থেকে ১২২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

Advertisement

এদিকে ঘূণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় জেলা পটুয়াখালীর আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সকল মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!