মঙ্গলবার বিকেলে উপজেলার জিনারী ইউপির চরকাটিহারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসারুল একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, এদিন বিকেলে আনসারুল বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে উঠলে গাছের সঙ্গে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনি। বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গাছের ডালে আটকে পুড়তে থাকে তার দেহ। এ ঘটনায় স্থানীয়রা পল্লীবিদ্যুৎ অফিসে খবর দিলে বিদ্যুৎ লাইন বন্ধ করার পর তার মরদেহ উদ্ধার করা হয়।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তার দেহে আগুন লেগে যায়৷ গাছের উপরেই পুড়তে থাকে তার দেহ। পরে সেখানের তার মৃত্যু হয়।
জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম রুহিদ ডেইলি বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।