ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ১০ মে ২০২৩
বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ফাইল ফটো

বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মোখায় পরিণত হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চার সমুদ্র বন্দরে আগের মতোই ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বুধবার সকালে নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ১৫৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলঅ হয়েছে।

নিম্মচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও উপকূলে এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে।

Advertisement

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, গরমের তীব্রতা আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সকল মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!