ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে হেরোইন বিক্রেতাসহ ৪ জন গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ৯ মে ২০২৩
মেহেরপুরে হেরোইন বিক্রেতাসহ ৪ জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের মুজিবনগরে হেরোইন বিক্রেতাসহ বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের হযরত আলীর ছেলে বিপ্লব হোসেন, আব্দুস সালামের স্ত্রী ইরানি সুলতানা, আনন্দবাস গ্রামের মোশাররফ হোসেনের ছেলে সলিম উদ্দীন ও আনন্দবাস গ্রামের আরজুল্লাহর ছেলে জুলফিকার মল্লিক।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ জুলফিকার মল্লিককে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের পৃথক টিম একই গ্রামে অভিযান চালিয়ে আরো তিন আসামিকে গ্রেফতার করে।

আটক জুলফিকার মল্লিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!