জানা যায়, ওই বৃদ্ধ বেশকিছু দিন ধরে এলাকায় থাকতেন। রোববার রাত ১০টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে নান্দাইলগামী শামীম পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
স্থানীয় ইউপি সদস্য আতিক হাসান বাবুল জানান, নিহত ওই বৃদ্ধ এ এলাকার নন। তাকে কেউ চিনেন না।
.png)
নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান জানান, এ ঘটনায় ওই বাসটি জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ওই বৃদ্ধের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।