ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাকরির পরীক্ষা দিতে গিয়ে সড়কেই নিথর দুর্লভ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ৮ মে ২০২৩
চাকরির পরীক্ষা দিতে গিয়ে সড়কেই নিথর দুর্লভ
ফাইল ফটো

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুর্লভ রায় নামে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার ভোরে উপজেলার টেঙ্গনমারী খোকার বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুর্লভ রায় জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা বারুইপাড়া এলাকার দিপক চন্দ্র রায়ের ছেলে।

জানা গেছে, দুর্লভ ভোরে একটি বেসরকারি কোম্পানির চাকরির পরীক্ষা দেওয়ার জন্য মোটরসাইকেলে সৈয়দপুরের উদ্দেশ্য রওনা দেন। এ সময় খোকার বাজার এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

জলঢাকা থানার ওসি ফিরোজ কবীর বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!