রোববার সকাল থেকে সোমবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গাংনী থানা ও সদর থানা সূত্রে জানা যায়, সদর থানার ওসি সাইফুল ইসলাম ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে রোববার সকাল থেকে সোমবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সদর থানা পুলিশ নিয়মিত মামলায় ১ ও পুলিশের দায়ের করা ১৫১ ধারায় ১ জনসহ ২ আসামি, গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ৩ ও আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলায় ১ আসামি গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আবদুর রাজ্জাক।