গ্রেফতারকৃত আসামি হলেন, মাদরাসার হেড ক্লার্ক কামরুল ইসলাম।
রোববার বিকেলে র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, শনিবার রাতে জেলার কয়রা লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত আছে।
এর আগে, শনিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম বাদী হয়ে মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কয়রা থানায় মামলা দায়ের করেন।
কয়রা থানার ওসি এবিএমএস দোহা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যাপককে মারধরের ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, খুলনার কয়রা উপজেলার কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদরাসার অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর নজরুল ইসলামের ওপর হামলা চালান মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মাহমুদ। শুক্রবার (৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাত ১০টায় আহত অবস্থায় তাকে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশি পাহারায় গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।