ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাসড়কে বেপরোয়া গতির বাস উল্টে আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ৭ মে ২০২৩
মহাসড়কে বেপরোয়া গতির বাস উল্টে আহত ২০
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গাড়ির সুপারভাইজার ও চালক রয়েছেন বলে জানা গেছে। রোববার বিকেলে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়া যাচ্ছিল।

জানা গেছে, ঢাকা থেকে মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ষাইটপাকিয়ার মেসার্স আনযার ফিলিং স্টেশনের সামনে এসে উল্টে যায়। এ সময় বাসের অতিরিক্ত গতি ছিল বলে জানিয়েছেন যাত্রীরা। ঘটনার পর বাসটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে আড়াআড়িভাবে সড়কে পড়ে থাকে। বাসের ২০ যাত্রী আহত হন। যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। অন্যান্যদের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী এক মোটরসাইকেল আরোহী বলেন, বাসের সুপারভাইজারের ডান পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিমে পাঠানো হয়েছে। অতিরিক্ত গতিতে বাঁক নিতে গিয়ে চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে বাসটি সড়কে আড়াআড়িভাবে কাত হয়ে পড়ে।

Advertisement

বাসের যাত্রী সুমি আক্তার বলেন, রাজাপুর যাওয়ার উদ্দেশ্যে মাওয়া থেকে এই গাড়িতে উঠি। বরিশাল সদরে আসার আগে চালক খুব ধীরে চালিয়েছেন। এ নিয়ে যাত্রীরা তাকে বকুনি দিলে তিনি বরিশাল সদর পার হওয়ার পর বেপরোয়া গতিতে চালাতে থাকেন। এই বাঁকে দুর্ঘটনার আগে পেছনে কয়েক জায়গায় দুর্ঘটনার হওয়ার উপক্রম হয়েছিল। 

নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান জানান, দুর্ঘটনার শিকার বাসটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!