ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুল গেট ভেঙে পড়ে প্রাণ গেল ছোট্ট মুনতাহার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৫, ৬ মে ২০২৩
স্কুল গেট ভেঙে পড়ে প্রাণ গেল ছোট্ট মুনতাহার
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ের গেটের পিলার ভেঙে মুনতাহা আক্তার নামে চার বছরের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে উপজেলার ভেড়ভেড়ি মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। শিশু মুনতাহা উপজেলার ভেড়ভেড়ি হাজীর হাট এলাকার মজনু মিয়ার মেয়ে। 

জানা গেছে, সকাল ৮টার দিকে বাড়ি সংলগ্ন ভেড়ভেড়ি মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিল মুনতাহা। এ সময় হঠাৎ গেটের পিলার ভেঙে চাপা পড়ে মুনতাহা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নিত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুনতাহা।

Advertisement

কিশোরগঞ্জ উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তা এবিএম তানজিমুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, সকালে একটি স্কুলের গেটের পিলার শিশুটির ওপর ভেঙে পড়ে। এতে মাথায় ও শরীরের আঘাত হলে রক্তক্ষরণ শুরু হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠিয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বলেন, ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!