ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা, অতঃপর যা করলো প্রেমিকের পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৯, ৪ মে ২০২৩
বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা, অতঃপর যা করলো প্রেমিকের পরিবার
ফাইল ফটো

রাসেলের সঙ্গে এক বছরের প্রেমের সম্পর্ক তরুণীর। সেই প্রেমের জেরে তিনমাস ধরে ঢাকায় একটি ভাড়া বাসায় একসঙ্গে বসবাস করে আসছেন তারা। এ সময় ওই তরুণীর একাধিকবার ধর্ষণ করেন রাসেল। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। এরপর প্রেমিক রাসেলকে বিয়ের কথা বললে পালিয়ে বাড়ি চলে যান রাসেল। এরপর বিয়ের দাবিতে মঙ্গলবার থেকে প্রেমিক রাসেলের বাড়িতে এসে অনশনে বসেছেন ওই তরুণী। তবে প্রেমিকাকে বাড়িতে দেখে পালিয়েছেন প্রেমিক। 

প্রেমিক রাসেলের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে শৈরশৈ এলাকায়। প্রেমিক রাসেল ওই এলাকার হান্নান শেখের বাড়ির পূর্ব পাশে সৌদি প্রবাসী খোরশেদ আলমের ছেলে। ভুক্তভোগী তরুণী খুলনা জেলার রূপসা উপজেলার ঝরবাদল এলাকার বাসিন্দা। তিনি ঢাকার গুলিস্তান এলাকার বংশাল চুরিটলায় ভাড়া বাসায় থাকেন। 

অনশনরত ওই তরুণী বলেন, এক বছরের প্রেমের সম্পর্ক তাদের। বিয়ের কথা বলে গত তিনমাস ঢাকায় একটি ভাড়া বাসায় একসঙ্গে বসবাস করে আসছেন তারা। এ সময় তাকে একাধিকবার ধর্ষণ করেন রাসেল। পরে বিয়ের জন্য চাপ দিলে পালিয়ে বাড়িতে চলে যান রাসেল। 

Advertisement

তিনি আরে বলেন, এরপর বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে বিয়ের দাবিতে এবং আমার অধিকার আদায়ে রাসেলের বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর রাসেলের মা-বোন আমাকে নির্যাতন করেছে। একইসঙ্গে রাসেলকে বাড়ি থেকে বের করে দেন তারা। বর্তমানে আমি তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে রাসেলের খোঁজে রামগঞ্জের শৈরশৈ বাজারে আসেন ওই তরুণী। এ সময় স্থানীয় লোকজন কোথা থেকে আসছেন বলে তাকে জিজ্ঞেস করে। পরে রাসেলের সঙ্গে দেখা হলে তরুণীকে বাড়িতে নিয়ে যান। বিষয়টি স্থানীয়রা বুঝতে পারলে রাসেলের বাড়ি যান। এনিয়ে স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডা হয় রাসেলের পরিবারের। পরে স্থানীয় মেম্বার, চৌকিদার ও ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করা হয়। 

প্রেমিক রাসেলের মা পারভিন বেগম জানান, বাড়িতে আসার পর আমি আমার ছেলেকে ওই তরুণীকে নিয়ে বের হয়ে যেতে বলেছি। সৌদি থেকে আমার স্বামীও বলেছে তাদের বের করে দিতে। এলাকার অনেকের ইন্ধনে ওই  মেয়ে আমাদের বাড়িতে এসেছে। আমার ছেলে দোষ করলে তার বিষয় সে দেখবে, এ বিষয়ে আমি কিছু জানি না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল পাটোয়ারী বলেন, খবর পেয়ে গ্রাম পুলিশ, ইউপি সদস্যসহ তাদের বাড়িতে গিয়ে ঘটনাটি শুনেছি। মেয়ের একটাই কথা সে রাসেলকে বিয়ে করবে। 

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!