ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ৩ মে ২০২৩
হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো

হবিগঞ্জের বানিয়াচংয়ের সুজাতপুর ইউনিয়নে বজ্রপাতে সৌরভ দাশ নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল ৩ টার দিকে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। মৃত সৌরভ একই গ্রামের জয়ধর দাশের ছেলে। সৌরভ বানিয়াচং শচীন্দ্র ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, বিকেলে চণ্ডীপুর গ্রামের হাওরে ধান কাটছিলেন সৌরভ। এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। সৌরভকে উদ্ধার করে হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!